Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

নতুন রাঁধুনিদের জন্য রান্নার টিপস!


 

রান্না আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের সাথে ওতপ্রোতভাবে জরিয়ে আছে। রান্না এখন শুধু মেয়েদের কাজ নয় বরং প্রয়জনের তাগিদে এখন ছেলেরাও রান্না করে থাকে। রান্নায় লবন কম বেশি হওয়া, কিংবা পানি বেশি হওয়া ইত্যাদি সহ নানা রকম ভুল হয়ে থাকে। তাই আজকের লেখা গৃহিনী এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য। চলুন তাহলে জেনে নেয়া যাক কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ


মাংস রান্নার সময়ঃ

মাংস রান্না করতে যেয়ে অনেক সময় ঝোল অনেক পাতলা হয়ে যায়। কিংবা মসলা বা কাচা মাংসে গন্ধ থেকেই যায়। এই সমস্যা দূর করার জন্য মাংসে বেরেস্তা সহ লংকা গুড়ো ব্যবহার করতে পারেন। এতে সেই সমস্যা দূর হয়ে যাবে।


মাংসে ঝাল লবনঃ

মাংসে অনেক সময় ঝাল কিংবা লবন বেশি হয়ে যায়। এমন হলে আর ঘাবড়াতে হবেনা। মাংসের সাথে ১ কাপ দুধ আর সাথে ২ চামচ চিনি মিশিয়ে দিন দেখবেন ঝাল কিংবা লবন স্বাভাবিক হয়েছে।


মাছের আঁশটে গন্ধঃ

অনেকে মাছ খেতে চাননা গন্ধের জন্য। রান্নার সময় মাংসে দুটি টমেটো এবং ধুনিয়া পাতা মেশান। দেখবেন গন্ধ চলে গেছে।


ভাত ঝরঝরে করতেঃ

রান্নার আগে চাল ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এতে করে ভাত ঝড়ঝড়ে হয়।


রান্নায় আলুঃ

আলু সব ধরনের তরকারীতেই মেশানো যায়।  তাই ঘরে সব সময় আলু রাখতে পারেন। রান্নায় কোনো ভুল হলে আলু ম্যাশ করে দিলে সমস্যা সমাধান হয়ে যায়।


লেখায়ঃ জাকিয়া তাজরিন লোপা





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ