Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

বর্ষায় ত্বকের যত্ন!

 


গ্রীষ্ম শেষ হতে না হতেই আগমন ঘটেছে বর্ষার। গরম কালের অসস্তি ভাব মেটাতে এক পশলা বৃষ্টির বিকল্প আর কিছু হতে পারেনা। কিন্তু আবহাওয়ার পরিবর্তন ডেকে আনে ত্বকের জন্য কিছু সমস্যা। এই সময় সুস্থ থাকার পাশাপাশি ত্বকের যত্ন নিতে হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক বর্ষায় ত্বকের যত্ন কিভাবে নিবেনঃ


সানস্ক্রিন ব্যবহারঃ 

অনেকের ধারনা গরমে সানস্ক্রিন  এর কোনো প্রয়োজন নেই। সূর্য মামা সব সময় ত্বকের জন্য মারাত্নক সমস্যা নিয়ে আসে। তাই ভালো মানের সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।


পর্যাপ্ত পরিমান পানিঃ

প্রতিদিন মিনিমাম ৩ লিটার পানি পান করতে হবে। এতে করে ব্রন, ফুসকুড়ি কমে যাবে। ত্বক থেকে ক্ষতিকর টক্সিনও বের হয়ে যাবে।


প্রাকৃতিক উপাদানঃ

প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিনের যত্ন নিন। এতে করে ক্ষতিকর কেমিকেল এর হাত থেকে আপনার ত্বক রেহাই পাবে। ঘরেই বানিয়ে ফেলুন ফেস প্যাক, স্ক্রাবার।


মেকাপ বয়কটঃ

মেকাপ স্কিনের জন্য কখনোই ভাল হয়না ক্ষতি ছাড়া। তাই অন্তত বর্ষা কালে মেকাপ বাদ দিন। বৃষ্টির পানির সাথে মেকাপ ভিজে স্কিনের বারটা বাজিয়ে দিতে যথেষ্ট।


কুসুম গরম পানিঃ

সারাদিনে একবার করে কুসুম গরম পানি ব্যবহারের চেষ্টা করুন। এতে করে ত্বক থেকে অতিরিক্ত তেল চলে যাবে। সারাদিন কয়েক বার মুখ ভাল করে ফেসওয়াস দিয়ে পরিষ্কার করুন।


 সংবেদনশীল স্থানঃ

সংবেদনশীল জায়গা যেমন ঠোট, চোখের চারপাশের চামড়া সাধারনত অনেক পাতলা হয়ে থাকে। তাই চোখে পানির ঝাপটা এবং লিপবাম ব্যবহার করুন।


এছাড়াও-

  • অনাকাঙ্ক্ষিত সংক্রিমন এড়াতে এন্টিফাংাল পাউডার ব্যবহার করুন।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন।

  • ত্বকের মৃত কোষ দূর করার জন্য এক্সফোলিয়েট করতে পারেন।


লিখেছেনঃ জাকিয়া তাজরিন লোপা



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ