আমি শেষ রক্ত বিন্দু পর্যন্ত তোমাকে সাহায্য করে যাব/ আমি তোমার জন্য দূর আকাশ থেকে ওই চাঁদটাও তুমি চাইলে এনে দিতে পারি..ব্লা ব্লা..এই কোট গুলো খুব পরিচিত না আমাদের? আসলেই তাই!
আমরা মানুষ গুলো খুব অদ্ভুত। যা করা সম্ভব না সব সময় সেটা করার জন্যই লেগে থাকি। আর সেটার জন্য ডিপ্রেসড হয়ে যাই! হিউম্যান ন্যাচার হচ্ছে যেটা করা সম্ভব নয় আমার দ্বারা সব সময় সেটা নিয়েই পরে থাকা।আমাদের এক্সটারনাল এনভায়রনমেন্ট এ এমন কিছু হয় যা আমরা থামাতে পারব না কিন্ত আমরা খুব ট্রাই করি সেগুলো থামাতে। ফলাফল যে বিষয় গুলোর প্রতি আমাদের কন্ট্রোল ছিল সেই বিষয় গুলোর উপর আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি।
আমার মিসেস ডায়মন্ড লাইক করে কিন্তু আমার এবিলিটি নেই মিসেস কে ডায়মন্ড কিনে দেয়ার। আমার মিসেস বৃষ্টিতে ভিজতে ভালবাসে কিংবা জোৎস্না স্নাতো রাতে আমার পাশে বসে গল্প করতে ভালবাসে!
কিন্তু আমি কি করি? আমার পারসোনাল কাজের প্রেসার কিংবা আমার অক্ষমতার জন্য আমার মিসেস এর সাথে মিস বিহেইভ করছি। তার ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছিনা। আবার দিনশেষে মিসেস এর কাছে সরি বলছি, এক্সকিউজ দিচ্ছি আমি তোমাকে তোমার স্বপ্ন গুলোকে পূরন করার জন্য এমন কষ্ট করছি!
কিন্ত আমি কি জাষ্টিস করছি আমার মিসেস এর সাথে? আমিতো চাইলে তার সাথে বৃষ্টিতে ভিজতে পারি কিংবা দুজনে জোৎস্না স্নান করতে পারি! এটাতো আমার এএবিলিটি আছে! কিন্তু আমরা ইগনোর করি আমরা অলয়েজ পরে থাকি আমার কন্ট্রোল নেই এমন জিনিসের উপরে! চাইলে আমি আমার মিসেস কে ডায়মন্ড ছাড়াও হ্যাপি করতে পারি তার ছোট ছোট ইচ্ছে গুলোকে প্রায়োরিটি দেয়ার মাধ্যমে। কিন্ত প্রায়োরিটি না দেয়ার ফলে মিসেস এর সাথে আমার দূরত্ব বাড়ছে শেষে এক সময় বিচ্ছেদ!!!!
এটা একটা এক্সাম্পল মাত্র। আমাদের জীবনের প্রায় প্রতিটি ব্যর্থতা কিংবা না পাওয়ার পিছনে আমাদের এই অভারলুক টেন্ডেন্সিই দায়ী।
নেলসন ম্যান্ডেলা যখন তিনি প্রেসিডেন্ট হলেন, তখন বিবিসিতে দেয়া এক সাক্ষাতকারে যখন রিপোর্টারস জানতে চেয়েছিলেন আপনি কারাগারে থাকা কালীন একটা মুভমেন্ট শুরু হয়েছিল " Each one, Teach one." এর মানে হচ্ছে "তোমরা যারা শিক্ষিত তোমরা প্রত্যেকে একজন কে করে শেখাও।"
রিপোর্টার প্রশ্ন করেছিলেন আপনি যখন কারাগারে ছিলেন তখন তো আপনি জানতেন না আপনি কখনো মুক্তি পাবেন কি না। তাহলে সেখানে থেকে কি করে আর কোথা থেকে এই মোটিভেশন পেলেন? উত্তরে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন - "আমাকে যে জেলখানায় প্রেরন করা হয়েছে সেটা আমার কন্ট্রোলে নেই, এখান থেকে বের হওয়ার ব্যপারেও আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু জেলখানার ভিতরে যে ছোট্ট জায়গাটা সেটা আমার কন্ট্রোলে আছে। আমি সেটার মধ্য থেকেই আমার জীবনকে অর্থবহ করার চেষ্টা করেছিলাম।
এই এক্সাম্পল থেকে বোঝা যায় সব কিছু আমাদের মনের মত না হলেও যখন আমরা নিজেদের জীবন কে অর্থবহ করার চেষ্টা করি কিংবা একটা ভালো lagecy করার মাধ্যমে আমাদের জীবন সুন্দর করতে পারি। যেটা আমার সীমার বাইরে যেটাতে আমার কন্ট্রোল নেই সেই জিনিস গুলো নিয়ে পরে না থেকে বরং সেই জিনিস গুলোর দিকে তাকাতে হবে যেগুলো আমি ইমপ্রুভ করতে পারি, যেগুলো আমার জীবন কে অর্থবহ করতে পারে!!

0 মন্তব্যসমূহ