১। কেউ যদি আপনাকে শত্রু মনে করে, বা দূরত্ব বজায় রাখে। আপনার যে কোন সমস্যায় তার সাহায্য চান। মানুষ সাধারণত বন্ধুতে পরিণত হয় যখন আমরা তাদের থেকে সহায়তা নেই।
২। জুতা এবং বেল্টের রং এক রাখার চেষ্টা করুন, এটা পারসোনালিটি গ্রো করে।
৩। কার সাথে দেখা হলে তার পায়ের দিকে লক্ষ্য করুন। যদি তার মুভমেন্ট আপনার দিকে থাকে তার মানে সে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। যদি আপনার দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও তার পা আরেক দিকে থাকে তার মানে হচ্ছে সে আপনার থেকে কেটে পরতে চাইছে।
৪। নতুন কার সাথে পরিচয় হওয়ার সময়, সে নিজের নাম বলার সাথে সাথে নামটা নিজেও বলুন। নাহয় কিছুক্ষণ পরেই ভুলে যাবেন কি নাম শুনেছিলেন।
৫।ধরুন, কয়েকজন একসাথে বসে আড্ডা দিচ্ছেন, হঠাৎ মজার কোন বিষয় উঠলো/ঘটলো; সবাই একসাথে হেসে উঠলেন। হাসার পর আপনি সবার আগে ওইখানে উপস্থিত ব্যক্তিদের মাঝে যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তার দিকেই তাকাবেন।
জাকিয়া তাজরিন লোপা
ব্লগার

0 মন্তব্যসমূহ