আদার উপকারীতা বলে শেষ করা যাবেনা। আদা চা বানানোর রেসিপি তো শিখলেন কিন্তু আপনি কি জানেন আদা কি কি উপকার করে? চলুন তাহলে জেনে নেয়া যাক আদার বিস্ময়কর গুন গুলো। লেখাঃ জাকিয়া তাজরিন লোপা
১।সাধারন সর্দি কাশি থেকে মুক্তিঃ
আদার মধ্যে প্রচুর পরিমানে এন্টি অক্সিডেন্ট থাকে যা ঠান্ডা সারাতে কাজ করে। আদা খাওয়ার ফলে জ্বর সর্দি কাশি দূর হয়ে যায়।
২। বদহজমঃ
অনেক সময় ফাষ্টফুড খাওয়ার জন্য পেটে ব্যথা বা মুখে টক ভাব হয়। আদা খেলে বদ হজম দূর হয়। এই সমস্যায় দেখা দিলে আদা খান, জাদুর মত কাজ করবে।
৩। Dysmenrrohoea বা পিরিয়ড এর ব্যথাঃ
প্রায় অধিকাংশ মেয়ের পিরিয়ড এর সময় তল পেটে ব্যথা হয়। এই ব্যথায় আদা চা খেলে ব্যথা কমে যায়। এছাড়া হালকা কুসুম গরম পানির সাথে আদা রস খেলেও কাজ করে।
৪।বমি ভাবঃ
মর্নিং সিকনেসের জন্য অনেকের ই বমি হয়। এছারা কেমো থেরাপি নেয়ার পরেও বমি হওয়ার প্রবনতা বেড়ে যায়। তাই এই সময় আদা খেলে বমি রোধে ভাল কাজ করে।

0 মন্তব্যসমূহ