আল্লাহর অনেক নেয়ামতের মধ্যে আদা অন্যতম একটি উপাদান। যাতে রয়েছে প্রচুর পরিমান ওষধি গুনাগুন। আদার মধ্যে রয়েছে ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, লবণ, পটাশিয়াম, ভোলাটাইল, অয়েল সহ ইত্যাদি উপাদান। আদা বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে। সেগুলোর মধ্যে আদা চা অন্যতম।
চা পছন্দ করেনা এমন মানুষ খুব কম আছে। চায়ের মধ্যে নানা রকম গুনাগুন আছে। চলুন তাহলে দেখে নেয়া যাক জাকিয়া তাজরিন লোপার কিভাবে আদা চা বানানো হয়ঃ
প্রথমে একটি পাতিলে পরিমান মত পানি নিতে হবে। চুলায় উঠিয়ে দেয়ার পর পানিতে আদা থেতলে দিতে হবে।
এবার তেজপাতা, লং, একটুকরো লেবু চিপে দিতে হবে।
যখন পানি গরম হয়ে আসবে তখন পানিতে পরিমান মত চা পাতা, চিনি, হালকা লবন দিতে হবে। এবার চুলার জ্বাল কমিয়ে দিয়ে ভালভাবে ঢাকনা দিন। এতে করে চায়ের গন্ধ যেমন সুন্দর হবে তেমনি চায়ের রঙ ও অনেক সুন্দর হবে।
ব্যাস হয়ে গেল আদা চা!
আদা চা নিয়মিত খেলে নিজেই বুঝতে পারবেন এর উপকারীতা।


0 মন্তব্যসমূহ