Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ফর্সা ত্বকের জন্য আলুর জাদুকরী ব্যবহার

 



ঝকঝকে সুন্দর ত্বকের অধিকারী হতে  কে না চায়! আর সেটা যদি হয় ঘরে থাকা উপকরন দিয়ে তাহলেতো কথাই নেই। রুপচর্চায় আলু আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। 

খুব সহজে আলুর মাধ্যমে সুন্দর ত্বকের অধিকারী হতে পারেন আপনি। আলুতে সাধারনত রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স,পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক সহ আরো গুরুত্বপূর্ণ উপাদান, যা ত্বককে সুস্থ ও প্রানবন্ত করতে সাহায্য করে। চলুন তাহলে জাকিয়া তাজরিন লোপার থেকে জেনে নেয়া যাক কিভাবে আলু ব্যহারের মাধ্যমে সুন্দর ও প্রানবন্ত ত্বকের অধিকারী হবেনঃ


আলু ও লেবুঃ

এক চা চামচ মধুর রস ও কিছু আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, অথবা সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এরপর আলু ও লেবু মিক্স করে মুখে লাগাতে হবে। ১০ মিনিট রাখার পর আলতো করে ম্যাসাজ করে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি কালো দাগ ও স্কিন ফর্সা করতে সাহায্য করবে।


আলু ও শসাঃ

রুপচর্চার জন্য সমান তালে আদিম কাল হতে শসাও ব্যবহার হয়ে আসছে। আলু ও শসা ব্লেন্ড করে মুখে লাগাতে হবে। এতে মুখের ময়লা দূর হবে। স্কিন কে উজ্জ্বল ও প্রানবন্ত করবে।


আলু, টমেটো, দুধের সরঃ

আলু কুচি করে তারপর টমেটো ব্লেন্ড করে দুধের সর সহ মুখে লাগাতে হবে। 


আলু, টমেটো ও কাচা হলুদঃ

আলু গ্রেট করে, টমেটো ও কাচা হলুদ পেষ্ট করে মুখে আলতো করে মুখে ও গলায় লাগাতে হবে। শুকিয়ে গেলে আলতো করে ধুয়ে ফেলুন।


সপ্তাহে তিন দিন এই প্যাক গুলোর যে কোনো একটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।  নিয়মিত ব্যবহারে মুখের কালো দাগ, মেছতা সহ অনেক ধরনের সমস্যা দূর করবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ