পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৭০% পানি দিয়ে গঠিত। শরীর সুস্থ রাখতে পানির কোনো বিকল্প নেই।
শরীর সুস্থ রাখতে অন্তত দুই লিটার করে পানি পান করতে হবে প্রতিদিন। শরীরকে হাইড্রেট রাখতে ও শরীর এর অনেক রোগের নিরাময়ে সাহায্য করে পানি। আর সকালে যদি খালি পেটে পানি পান করা যায়,তাহলে বেশি উপকার পাওয়া যায়।
আসুন তাহলে খালি পেটে পানি পান করার প্রয়োজনীয়তা জেনে নেয়া যাক-
১। বিপাক প্রক্রিয়াঃ
সকালে খালি পেটে পানি পান করলে শরীরের বিপাকীয় ক্রিয়া বাড়িয়ে দেয় ২৫%। এতে খাবার সহজে হজম হয় এবং দীর্ঘ মেয়াদি ওজন কমাতে সাহায্য করে।
২।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ
শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমিউন সিষ্টেমকে বাড়িয়ে দেয় ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
৩। অন্ত্র পরিষ্কার করেঃ
সকালে খালি পেটে পরিমিত পানি পান করার ফলে অন্ত্র পরিষ্কার করে। বেশি পানি পান করার ফলে মলত্যাগের অনুভব হয় ফলে শরীর থেকে বর্জ্য পরিষ্কারে সাহায্য করে।
৪।টক্সিন বের করেঃ
সকালে খালি পেটে পানি পান করলে প্রস্রাবের সাথে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায়। এতে করে শরীর ফোলা ভাব দূর হয়ে যায়।
৫। মাথাব্যথা নিরাময়ঃ
ঘন ঘন মাথা ব্যথা কিংবা মাইগ্রেন হয় শরীরে তরলের পরিমান কমে গেলে। সকালে খালি পেটে পানি পান করলে প্রাকৃতিক ভাবে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা দূর হয়ে যায়।
৬।ওজন কমাতেঃ
খালি পেটে পানি পান করলে পেট ভরা থাকে ফলে অল্প খেলেও পেট ভরে যায়। একারনে পানি পান করলে শরীরের ওজন কমে যায়। খালি পেটে পানি পান করার ফলে শরীরে বিপাক বাড়িয়ে দেয় এবং দ্রুত ক্যালরী নষ্ট হয়।
ব্লগারঃ জাকিয়া তাজরিন লোপা
তথ্যসূত্রঃ ষ্টাইল ক্রেজ ডটকম
0 মন্তব্যসমূহ