আপনি কি জানেন ন্যাপ ঘুম কি? ন্যাপ ঘুমের সাথে আমরা সবাই পরিচিত। কি অবাক হচ্ছেন?
দিনের বেলা কাজের ফাকে ঘুমানোকে ন্যাপ ঘুম বলা হয়।
গবেষনায় দেখা গেছে যারা দিনের বেলা ২০ মিনিট করে ঘুমায় তাদের হার্ট এট্যাকের ঝুঁকি অনেক কম।
গ্রিসের একটি হাসপাতালের চিকিৎসক গন গবেষনা করেছিলেন। তারা বলেছেন দিনের বেলা মাথা নিচু করে বিশ মিনিটের ঘুম ব্লাড প্রেসার বা রক্তচাপ কমিয়ে দেয়।
বয়স্ক মানুষ ছাড়াও এই ন্যাপ সবার জন্যই উপকারী। গবেষনায় দেখা গেছে ন্যাপ ব্লাড প্রেসার কমাতে যে পরিমান সাহায্য করে, ঠিক স্বল্প মাত্রার ওষুধও সেই পরিমান কাজ করে।
তাই আসুন নিজেদের সুস্থ রাখতে দিনের ব্যস্ততা থেকে একটু সময়ের জন্য বিদায় দিয়ে ২০ মিনিট ঘুমানোর চেষ্টা করি।
লেখায়ঃ জাকিয়া তাজরিন লোপা


0 মন্তব্যসমূহ