বজ্রপাতে বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু একটুখানি সতর্কতার সাথে চলাচল করলে বজ্রপাত থেকে বাঁচা যায় এবং মৃতের হার কমানো যেতে পারে। আজকের ব্লগে কিভাবে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করবেন তার কিছু উপায় বলে দিব। লেখায়: জাকিয়া তাজরিন লোপা। চলুন তাহলে জেনে নেয়া যাক -
এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে বজ্রপাত সবচেয়ে বেশি হয়। সাধারণত বজ্রপাত ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এরপরেও হতে পারে কিন্তু প্রথম ৩০ মিনিট সবচেয়ে বেশি হারে হয়। তাই চেষ্টা করতে হবে ঘরে অবস্থান করতে।
যদি ঘন কালো আকাশে দেখা যায় তাহলে চেষ্টা করুন ঘরে অবস্থান করার জন্য। আর যদি বের হতেই হয় তাহলে রাবারের জুতা পরে বের হোন।কারণ রাবারের জুতা বিদ্যুৎ কে বিকর্ষণ করে।
যদি বজ্রপাতে সময় খোলা মাঠে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে বসে কানে দুই হাত দিয়ে কান চেপে ধরুন।
বজ্রপাত সাধারণত উচু জিনিসকে আকর্ষণ করে তাই বজ্রপাতের সময় উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে অবস্থান করুন।
বজ্রপাতের সময়ে কখনো জ্বালার পাশে কিংবা ধাতব কোনো জিনিস স্পর্শ করবেন না। মোবাইল এবং ইলেকট্রিক যন্ত্রপাতি কম ব্যবহার করুন।
বজ্রপাতের সময় যদি খোলা স্থানে একাধিক মানুষ অবস্থান করেন তাহলে সে ক্ষেত্রে সবাই সবার কাছ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন।
বজ্রপাতি কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা করতে হবে।
উপরে দেয়া নিয়ম গুলো সব সময় সবাই মেনে চলার চেষ্টা করবেন। তাহলেই বজ্রপাত থেকে নিহত বা আহত হওয়ার সংখ্যা কমিয়ে আনতে পারব।

0 মন্তব্যসমূহ