Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

বিষন্নতা বা ডিপ্রেসন থেকে মুক্তি পেতে করনীয়


 বিষন্নতা কি শুধুই মন খারাপ?  নাকি এটা একটা রোগ?


অনেক সময় ছোট খাটো ব্যপারে মন খারাপ হওয়া স্বাভাবিক। যখন এটা দিনের পর দিন বেড়েই যায় এবং স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটা যেমনঃ ঘুম না হওয়া, ঠিকমত না খাওয়া,  কথা বলতে ভাল না লাগা, একা থাকতে ভাল লাগছে, লেখাপড়ায় মনোযোগী না হওয়া, আমাকে দিয়ে কখনো কোনো কাজ হবেনা,আমার কোনো ভবিষ্যত নেই আমাকে দিয়ে কিছুই হবেনা।এবং এই জন্য যদি সব কাজে ব্যাঘাত ঘটে থাকে তাহলে এটাকে ডিপ্রেসন বলা যায়।

এই রোগের চিকিৎসা দ্রুত নেয়া উচিৎ কারন এটা যখন সিরিয়াস পর্যায়ে যায় তখন আত্নহত্যা প্রবনতা বেড়ে যায়। কিন্তু কিভাবে এই ডিপ্রেসন থেকে বেরিয়ে আসবেন আজকের এই লেখায় সেটি শেয়ার করব আপনাদের সাথে। 


তিক্ত সম্পর্ক থেকে বেড়িয়ে আসুনঃ

যদি আবিষ্কার করতে পারেন আপনার কোনো বন্ধু কিংবা পরিচিত যার সাথে কথা বললে আপনি চিন্তিত হয়ে যান, খারাপ লাগে, কোনো কাজ করতে পারেন না  তাহলে অবশ্যই এই সম্পর্ক গুলো থেকে বেড়িয়ে আসতে হবে।


সম্পর্ক এর সুস্থতা বজায় রাখুনঃ যখন বিষন্ন থাকবেন তখন একা না থেকে প্রিয়জনের সাথে সময় কাটান। এতে করে আপনার মন সতেজ থাকবে এবং বাড়তি চিন্তা থাকলে চলে যাবে। সমস্যার কথা শেয়ার করুন নিজের মধ্যে লুকিয়ে না রেখে। 


নিজেকে ব্যস্ত রাখাঃ কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই নিজেকে ব্যস্থ রাখতে হবে সবসময়।  হতে পারে পড়াশোনা, ছবি আকা, গান কিংবা ঘুড়ে বেড়ানো। যখন ই একা থাকবেন তখন ই চিন্তা এসে ধরা দিবে। তাই নিজেকে ব্যস্ত রাখতে হবে। যে স্কিল নেই সেই স্কিল শিখতে পারেন অবসর সময়ে।


স্বপ্নকে বড় করুনঃ

না আমাকে দিয়ে কিছু হবেনা, অপদার্থ এরকম কথা বলা বন্ধ করুন। অতীতে কি করেছেন কিংবা ভবিষ্যতে কি করবেন সেগুলো নিয়ে পরে না থেকে বরং বর্তমান নিয়ে ব্যস্ত হোন। আপনার বর্তমানে করা প্রতিটি কাজ প্রতিটি মূহূর্ত আপনাকে সুন্দরতম অতীত এবং সুখী হওয়ার মত একটি ভবিষ্যৎ উপহার দিবে। তাই বর্তমান কে সুন্দর করুন যদি জীবনে সুখী হতে চান।


পাশাপাশি প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত ব্যয়াম করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ডিপ্রেসন বা বিষন্নতা যদি খুব বড় পর্যায়ে যায় তাহলে অবশ্যই ভাল মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে।


লেখাঃ জাকিয়া তাজরিন লোপা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ