তারাবীর নামাজ না পরলে রোজা হবে কি না?
অনেকে মনে করেন যে তারাবীর নামাজ না পরলে রোজা হয়না। কিন্তু তারাবীর নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, সসম্পূর্ণ সতন্ত্র এবং পৃথক ইবাদাত। সিয়াম যেমন একটা ইবাদাত তারাবী আর একটা ইবাদাত।
যদি কোনো কারনে তারাবী পরতে না পারে তবুও রোজা রাখা যাবে।তারাবীর নামাজ সুন্নত এবং রোজা রাখা হচ্ছে ফরজ।
হজরত আয়েশা (রা) বলেন, হযরত মুহাম্মাদ (সা) একদিন রমজান মাসে রাত্রিবেলা মসজিদে নববীতে নামাজ তারাবির নামাজ পরছিলেন। উপস্থিত লোকজনও তার সাথে নামাজ আদায় করলেন এভাবে তারা ৩য় দিন পর্যন্ত নামাজ আদায় করলেন এবং ক্রমেই লোকসংখ্যা বেড়ে যাচ্ছিল। ৪র্থ দিনের বেলা সবাই এসে অপেক্ষা করার পরেও হযরত মুহাম্মদ (সা) এলেন না, পরের দিন সকালে হযরত মুহাম্মদ (সা) বলেন, তোমাদের উপর তারাবীর নামাজ ফরজ হওয়ার সম্ভাবনা মনে করে আসিনি। (বুখারী)
তাই তারাবীর নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয়া সুন্নত।

0 মন্তব্যসমূহ