লং ডিসট্যান্স রিলেশন’। যুগ যুগ ধরেই চলে এসেছে এই ধারা। আর তাই কবুতরের পায়ে বাঁধতে হয়েছে চিরকুট, বার্তা লিখে পাঠাতে হয়েছে বাহকের হাতে। ডাক যুগের পর তো চিঠি লিখে বন্ধুর কাছে মনের খবর পাঠানো যেত সহজে। তবে এই সময়ে দূরের সম্পর্ক ঠিক রাখতে আর অপেক্ষা করতে হয় না কয়েকটি দিনও। মন চাইলেই ভিডিও কল বা ইনবক্সে মুহূর্তেই কথোপকথন সম্ভব হচ্ছে।
তথ্য প্রযুক্তির কল্যানে যোগাযোগ সহজ হওয়ার কারনে প্রিয় জনকে সময় না দিলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যায়। মনের মধ্যে ভালবাসা থাকলে আর প্রিয়জনকে মিস করলে হাজার ব্যস্ততার মাঝেও প্রযুক্তির কল্যানে নিমিষেই কথোপকথন কিংবা ভিডিও চ্যাট করা যায়। কিন্তু তার পরেও যদি প্রিয়জন ব্যস্ততার অজুহাত দেয় তাহলে তো অপরজন মুখ ফুলিয়ে থাকবে এটাই স্বাভাবিক! লং ডিসটেন্স রিলেশন গুলো একটু বেশি সেনসিটিভ হয়ে থাকে। তাই নিয়মিত চর্চা করা জরুরী। এ ধরনের সম্পর্কে মূলত বোঝাপড়ার গুরুত্ব অনেক। জেনে নিন, এই সম্পর্ক প্রাণবন্ত, হাসিখুশি আর ভালোবাসায় ভরিয়ে রাখতে কোন বিষয়গুলোতে খেয়াল রাখা জরুরি।
✪দূরত্বের কারণে সময়ের ব্যবধান থাকতে পারে দুজনের। তাই নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন নিজেদের জন্য। খেয়াল রাখবেন দুজনের জন্যই সুবিধার হয়, এমন কোনো সময় বেছে নিতে হবে যোগাযোগের ক্ষেত্রে। সারা দিনের কথাগুলো নিজেদের মতো করে শেয়ার করুন একজন আরেকজনের সঙ্গে।
✪অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিজেই পরিষ্কার রাখুন। চ্যাটবক্সে সবুজবাতি জ্বলছে কিন্তু যোগাযোগ কেন করছে না আমার সঙ্গে! এ ধরনের প্রশ্ন ভুল–বোঝাবুঝির বড় একটি কারণ। তার অনলাইন সবুজ মানেই অন্য কারও সঙ্গে কথা বলছেন, এমনটি ভাবলে আস্থা কমে গিয়ে সম্পর্ক দুর্বল হয়ে যায়। এমন ভাবনা দূরে রাখুন।
✪দূরের সম্পর্ক ঠিক রাখতে নির্দিষ্ট সময় পরপর দেখা করা জরুরি। একসঙ্গে নেটফ্লিক্স বা ইউটিউবে পছন্দের সিনেমা দেখুন
✪বিশেষ দিনগুলোতে চমকে দেওয়ার মতো উপহার দিন। তবে উপহার বাছাই করতে প্রতিদিনের যোগাযোগ থেকেই ক্লু বের করে নিন। বিভিন্ন সময় কথা বলার ফাঁকে নিজেদের কোনো জিনিস ভালো লাগলে সেটা সঙ্গীকে বলে থাকি আমরা। আর সেই অপূর্ণ ইচ্ছে যদি আপনার চমক চলে আসে, তাহলে সে আপনার প্রতি আরও কৃতজ্ঞ থাকবে
✪সময় পেলে দেখা করুন। সারপ্রাইজ দিন আর প্রতিদিন ভালবাসি বলতে ভুলবেন না। যদিও ভালবাসা কাজের মাধ্যমে প্রকাশ পায়।
✪ কথা বলার সময় যত পারেন কোশ্চেন এড়িয়ে চলুন। যেমনঃ কি কর বা কি দিনকাল কেমন চলছে এই টাইপের কথা গুলো সম্পর্ক কে বোরিং করে তোলে। তাই যথাসম্ভব বড় করে সময় নিয়ে ম্যাসেজ করুন বা কথা বলুন।
✪মাঝে মাঝে রোমান্টিক কবিতা বা গান শোনাতে পারেন। এতে অপরজনের মনে আপনার প্রায়োরিটি আরো বেশি বেড়ে যাবে।
✪যারা সাজতে ভালবাসেন, তারা সঙ্গী দূরে আছেন বলে সাজগোজ ছেড়ে দেবেন না। বরং সেজেগুজে ছবি তুলে সঙ্গীকে পাঠান। আপনার সুস্থ ও সুন্দর থাকাটাই তার ভাল থাকার ইন্সপিরেশন। 
0 মন্তব্যসমূহ