ভালোবাসার নিয়মিত পরিচর্যা না হলে আপনি জীবিত থাকতেও ভালোবাসা মরে যেতে পারে। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয় প্রতিদিনের পরিচর্যায়। অনেকটা গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়ার মতো করে।
যেভাবে বুঝবেন ভালোবাসা কমে যাচ্ছে কি না
বিনা কারণে সঙ্গীর সঙ্গে ঝগড়া করা। তাকে কটু কথা বলা।
আগে হয়তো সঙ্গীর জন্য হঠাৎ কিছু কিনতে ইচ্ছা হতো, এখন তা হয় না। এমনটা হলে বুঝবেন আপনার ভালোবাসা কমে যাচ্ছে।
সঙ্গীর সঙ্গে ঘুরতে গিয়ে আপনার মন হয়তো পড়ে আছে অন্যদিকে। আপনার উদাস মনোভাব সম্পর্কে চিড় ধরাতে পারে।
ঘটনা যেমনই হোক, সঙ্গীকে শাস্তি দেওয়া যাবে না। গায়ে হাত তোলা বা অন্য কোনো শাস্তি দিলে বুঝতে হবে ভালোবাসা মরে যাচ্ছে।
সামান্য কোনো বিষয় নিয়েও প্রিয়জনের প্রতি আপনার কঠোরতা ভালোবাসার দৈন্যই প্রকাশ করবে।
যেকোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বা মতভেদ দেখা দিলে বুঝবেন, ভালোবাসা কমে যাচ্ছে।
আপনার যদি কখনো মনে হয় যে আপনি একা। কাছাকাছি থাকা মানুষটির (প্রিয়জন) ওপর যদি আপনি জোর করে কিছু চাপিয়ে দেন, তাহলে বুঝবেন ভালোবাসায় ঘাটতি আছে।
আপনার সঙ্গী যদি আপনাকে জোর করে নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে বুঝবেন, তার ভালোবাসা কমেছে।
সঙ্গীর প্রতি যদি আপনার অবিশ্বাস জন্মে, তাহলে বুঝবেন সেখানে প্রেম শুকিয়ে যাচ্ছে।
দুজনের প্রতি দুজনের দোষারোপ বা অভিযোগের ঝুলি যত বড় হবে, ভালোবাসা তত কমে আসবে।
সঙ্গীকে সময় দিতে গিয়ে আপনার যদি কখনো মনে হয় যে আপনি অযথা সময় নষ্ট করছেন, তাহলে বুঝবেন আপনার ভালোবাসার পরিচর্যা দরকার।
কোনো কারণে যদি আপনার মনে হয় যে সঙ্গী খুব একটা আকর্ষণীয় নয়; কিংবা অন্য কারও সঙ্গে তাকে তুলনা করতে শুরু করেন, তখন বুঝবেন ভালোবাসা কমে যাচ্ছে।
ওপরের কারণগুলোর কয়েকটি আপনার সঙ্গে ঘটতে শুরু করলে বুঝবেন, আপনার এখন ‘রিস্টার্ট’ করতে হবে। অর্থাৎ আপনার পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলতে হবে।

0 মন্তব্যসমূহ