Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

হিট স্ট্রোক কী কেন হয় এবং হলে কী করবেন





 গ্রীষ্মকালে বা যখন প্রচন্ড তাপদাহ হয় হঠাৎ করেই অজ্ঞান হওয়া খুব কমন একটি দৃশ্য। আপনি কি জানেন এটি কেন হয়? চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় হিট ষ্ট্রোক। চলুন আজ তাহলে জেনে নেয়া যাক হিট ষ্ট্রোক কি এবং কেন হয়:

লিখেছেন জাকিয়া তাজরিন লোপা


হিট ষ্ট্রোককে হাইপার থার্মিয়া বলা হয়। এর মানে হচ্ছে অধিক তাপ। শরীরের তাপমাত্রা যখন ১০৫ ডিগ্রির বেশি হয় তখন তাকে হিট ষ্ট্রোক বলা হয়।


আমাদের শরীরে যখন অধিক তাপ হয় তখন ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত তাপ বের হয়ে যায়। যখন আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যায় সেই ঘামের সাথে লবনও বেরিয়ে যায়। যেহেতু শরীরের জন্য লবন একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হয়।  এ কারনে অনেকেই মাথা ঘুরে পরে যাওয়া বা দূর্বল হয়ে পরে। যদি এই সময় সঠিক ব্যবস্থা নেয়া না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 


হিট ষ্ট্রোক এর লক্ষন:

  • শরীর দূর্বল লাগে এবং প্রচন্ড পিপাসা পায়।

  • মাথাব্যথা, ঝিমঝিম বা বমি ভাব।

  • শরীর অত্যন্ত ঘামতে থাকে এবং পরে বন্ধ হয়ে যায়।

  •  অসংলগ্ন আচরন করতে পারে।

  • রক্তচাপ কমে যায় সেই সাথে নিশ্বাস দ্রুত হয়।


করনীয়:

  • কেউ আক্রান্ত হলে তার শরীরের কাপড় ঢিলা করে দিন।

  • শীতল কোনো স্থান ফ্যান বা এসির নিচে শুইয়ে দিন।

  • ভেজা কাপড় দিয়ে পুরো শরীর মুছে দিন। 

  • নরমাল পানি খেতে দিন। গরম পানীয় পরিহার করবেন।

  • জ্ঞান থাকলে খাবার স্যালাইন দিন।

  • দ্রুত হসপিটালে নেয়ার ব্যবস্থা করতে হবে।


প্রতিকার:

  • রোদ কে যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। যদি বের হতে হয় সাথে অবশ্যই পানির বোতল রাখবেন এবং একটু পর পর পানি পান করবেন।

  • যদি বাইরে বা রোদে  খুব ক্লান্ত লাগে তাহলে তৎক্ষনাৎ কোনো ছায়াযুক্ত ঠান্ডা যায়গায় আশ্রয় নিতে হবে। 

  • বাহির থেকে বাসায় ফেরার পর সাথে সাথে গোসল না করে কিছুক্ষন ফ্যানের বাতাসে নিজেকে ঠান্ডা করে তারপর গোসলে যেতে হবে। 

  • খুব গরমে ঠান্ডা পানি পান না করে নরমাল পানি পান করুন।


হিট ষ্ট্রোকে প্রতি বছর অনেক লোক মারা যাচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিয়ম কানুন মেনে চলতে হবে। আশেপাশের কেউ আক্রান্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ