মন অদ্ভুত এক জিনিস। মনের গহীনে কখন কি খেলা করে বোঝা মুশকিল। জীবনে মন খারাপ হয়নি এমন মানুষ কোথাও খুজে পাওয়া যাবেনা। মন খারাপ হয়ে যায় আবার মন ভালো হয়ে যায়,এটাই নিয়ম। মন ভাল থাকবে, খারাপ থাকবে, অস্থির লাগবে এটাই মনের নিয়ম। কোনো কারনে আপনার মন খারাপ বা কোনো কিছু ভাল লাগছেনা, তখন আপনি কি করবেন?
চলুন তাহলে জাকিয়া তাজরিন লোপার থেকে জেনে নেয়া যাক কিছু জাদুকরী টিপস!
১।মন খারাপের কারন শেয়ারঃ
মন খারাপের কারন গুলো খুব কাছের প্রিয়জনকে বলতে পারেন, যিনি আপনাকে বুঝেন। যার কাছে মন খারাপের কারন বললে সমাধান দিতে পারে, তার কাছে মন খারাপের কথা বলুন। দেখবেন মন ভাল হয়ে গেছে।
২। পছন্দের কাজ করুনঃ
মন খারাপ থাকলে একাকি বসে থাকলে মন আরো বেশি খারাপ হয়ে যায়। তাই আপনি পছন্দের কাজ গুলো করতে পারেন। এতে করে আপনি ব্যস্ত হয়ে পরবেন, ফলে মন খারাপের কথা ভুলে যেতে পারেন।
৩। বাইরে থেকে ঘুরে আসুনঃ
মন খারাপ হলে ঘরে বসে থাকলে মন আরো ভারী হয়ে থাকবে। তাই আপনি ঘুরে আসতে পারেন বাহির থেকে কিংবা আপনার প্রিয় কোনো জায়গা থেকে। সব থেকে ভাল হয় প্রাকৃতিক কোনো জায়গাতে বেড়াতে গেলে। প্রকৃতির মন ভাল করে দেওয়ার কোনো জুরি নেই। হয়তো প্রকৃতিতে একান্তে বসে আপনিও বানিয়ে ফেলতে পারেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর ড্যাফোডিল এর মত বিখ্যাত কোনো কবিতা!
৪।ধৈর্য ধারনঃ
মন খারাপ তাই অস্থির হওয়া যাবেনা। মন কেন খারাপ সেটা সিরিয়াসলি না নিয়ে ভাবুন, এর থেকে খারাপ কিছুও হতে পারতো আপনার সাথে। দেখবেন তখন কিছুটা হলেও শান্তি পাবেন। সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখতে হবে।
৫। ধর্মীয় গ্রন্থ পড়াঃ
আপনি যে ধর্মের মানুষ, সেই বই পড়তে পারেন। মুসলিম হলে কুরআন তিলওয়াত করুন, অর্থ সহ দেখবেন আপনার মন ভাল হয়ে গেছে। আর যদি তিলওয়াত করতে না পারেন তাহলে ইউটিউব থেকে একান্তে শুনে নিতে পারেন।
৬। মিউজিকঃ
আপনি যদি মিউজিক শুনতে পছন্দ করেন, তাহলে স্লো ভলিয়মে পছন্দের কোনো গান শুনতে পারেন।
৭। সুখের স্মৃতিঃ
আপনার জীবনের সব থেকে সুখের কোনো স্মৃতির কথা ভাবতে পারেন অর্থাৎ স্মৃতিচারন। দেখবেন ম্যাজিকের মত কাজ করবে এতে। সেদিন কি কি হয়েছিল, কেন হয়েছিল, আপনার মনের অনুভূতি কেমন হয়েছিল সেগুলো মনে করার চেষ্টা করুন। দেখবেন মন আর খারাপ থাকবেনা। সুখের রাজ্যে ভেসে গেছেন পুরনো স্মৃতির সাথে।
৮।স্বাস্থ্যকর খাবার গ্রহনঃ মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবারের ভূমিকা রয়েছে। তাই পছন্দের খাবার খান।
৯। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শঃ যদি কোনো ভাবেই মন ভাল না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে সঠিক চিকিৎসা নিতে হবে।
১০।প্রিয়জনের সাথে সময় কাটানোঃ
প্রিয়জনকে সাথে নিয়ে গল্প করুন, এতে মন ভাল হয়ে যাবে। কিংবা তাকে নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে।
আশা করি আপনাদের টিপস গুলো কাজে লাগবে। যদি ভাল লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। সুস্থ ও সুন্দর থাকুন এবং শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিন।
0 মন্তব্যসমূহ