Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

পরীক্ষায় ভালো ফলাফল করবেন যেভাবে!


 পরীক্ষার আগের রাতে কি আপনার খারাপ লাগে?  টেনশন ঘুমাতে পারেন না?  যদি হয়ে থাকে তাহলে আপনার দরকার পরীক্ষা নিয়ে  সচেতনতা। যদি সচেতনতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি নার্ভাসনেস বা ভয় কাটিয়ে উঠতে পারবেন। 


 পরীক্ষার প্রস্তুতি নিয়ে নানা রকমের কথা বলা হয়ে থাকে। আগে প্রস্তুতি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি এই টিপসগুলো মেনে থাকেন তাহলে পরীক্ষার ফলাফলে একধাপ আপনি এগিয়ে থাকবেন।


প্রশ্নের ধরন সম্পর্কে আগেই ধারণা রাখাঃ 

ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়, সেগুলো শেষ হওয়ার সময় টিচারকে জিজ্ঞেস করুন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। তারপর নিজেকে সেভাবেই প্রস্তুত করুন এবং বার বার অনুশীলন করতে হবে।


বিগত বছরের প্রশ্নঃ বিগত বছরের প্রশ্নগুলো ফলো করুন। এতে করে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনার ভালো ধারণা তৈরি হবে, সহজেই সমাধান করতে পারবেন।


প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে বলুনঃ আলহামদুলিল্লাহ বেশ ভালো অথবা আমি চেষ্টা করছি। 


প্রস্তুতিমুলক পরীক্ষাঃ মূল পরীক্ষার আগে বারবার পরীক্ষা দিন। এতে করে নিজের প্রস্তুতি সম্পর্ক এ ধারনা আসবে। যে জায়গা গুলোতে ভুল হবে সেগুলোতে নজর দিন।


পরীক্ষার রুটিন স্বচক্ষে দেখুনঃ

কমপক্ষে দুজন কে দিয়ে তা নিশ্চিত করুন। এতে করে ভুল হওয়ার প্রবনতা কমে যাবে। কারন অনেক সময় রুটিন আপডেট হয়।


আত্নবিশ্বাসি হওয়াঃ অন্যরা কি করছে তা নিয়ে ভাববেন না। আপনার পরীক্ষার ফলাফল নির্ভর করবে আপনার প্রস্তুতির উপর। তাই কনফিডেন্ট হতে হবে। মন থেকে ভয় দূর করতে হবে। তাহলে পরীক্ষার হলে সর্বচ্চ দিতে পারবেন। 


রিভাইজঃ

পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তাড়াহুড়ো করে সব রিভাইজ করতে যাবেন না। বরং রিলাক্স থাকুন। আল্লাহর নিকট প্রার্থনা করুন। 


আগের রাতে প্রয়োজনীয় পেপার্স পেন্সিল,কলম গুছিয়ে রাখাঃ

পরীক্ষার আগের রাতেই সব গুছিয়ে রাখবেন। কারন যাওয়ার সময় সব কিছু তাড়াহুড়ো করে নিতে যেয়ে ফেলে আসতে পারেন।


প্রস্তুতি পর্বে যা করবেন নাঃ

এত পড়া কখন করব ভাবতে ভাবতে সময় পার করা। আমি সব পারি , একবার দেখলেই হবে, বানিয়ে বানিয়ে লিখব...!  এসব আশাবাদ ব্যক্ত করা।


সিরিয়াস না হওয়াঃ

  • এবার কোনোরকম পরীক্ষাটা দেই, পরের বার ভাল করব,  এমন ভুল না করা। বরং পরীক্ষার জন্য আজ থেকে, এখন থেকে পড়ব এমন সিরিয়াস হন। শ্বান্তনার এসব দুষ্ট চক্র তৈরি করা যাবেনা। 

  • সাজেশন করে বেছে বেছে পড়া। পরীক্ষার আগের দিন পর্যন্ত শর্ট শাজেশন এর অপেক্ষায় না পড়া।

  • পরীক্ষার আগের দিনের জন্য পড়া ফেলে রাখা।

  • সারা রাত জেগে পড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ