Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

পর্ন সাইট বন্ধ মাত্র এক মিনিটেই

 


আপনার সন্তানের মোবাইলে পর্ন সাইট বন্ধ করবেন যেভাবে!


এই যুগে এখন প্রতিটি বাচ্চার হাতে মোবাইল। গেম, কার্টুন পড়াশোনা সহ বিভিন্ন অজুহাতে এখন অপ্রাপ্ত বাচ্চাদের  হাতে মোবাইল ফোন জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করলেই নানা কারনে এডাল্ট সাইট ওপেন হয়ে যায়। যা খুব ই ক্ষতিকর এবং বাচ্চাদের মেধা বিকাশের জন্য চরম বিপর্যয় ডেকে আনে। এই বিব্রত পরিস্থিতি থেকে বাচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করে রাখলে কখনো আজেবাজে সাইট ওপেন হবেনা। অটোমেটিক এডাল্ট সাইট বন্ধ হয়ে যায় যা সার্চ করলেও আর তেমন খুজে পাওয়া যায়না। তাই আপনার ঘরের মোবাইল গুলোকে নিরাপদে রাখতে এই গোপন সেটিংস টি করে রাখুন। নিজে করুন অন্যকে জানান তাহলে কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। আগামি প্রজন্মকে সুস্থ ভাবে বেড়ে উঠতে সাহায্য করুন।


 যেভাবে করবেনঃ 

আসুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে পর্ন সাইট বন্ধ করবেন। 

  • শুরুতে আপনার মোবাইলের Wireless connections  অপশনে যেতে হবে। 

  • তারপর Private DNS  অপশনে যেতে হবে। কিছু কিছু ফোনে private DNS অপশন অন্য জায়গায়ও থাকতে পারে।  

  • এরপর private DNS অপশনে ক্লিক করলে তিনটি অপশন পাবেন। 

  • এই তিনটির যে কোনো একটিতে ইডিট করা যায়। যেটাতে ইডিট করা যাবে সেই অপশনে যেয়ে adult- filter-dns. clean browsing. org লিখে সেভ করে দিন।                

কিছু কিছু ফোনে সেটিংস অপশনটি Private DNS provider hostname  নামেও থাকে। এগুলো করলেই আপনার ফোন থেকে পর্নসাইট রিমুভ হয়ে যাবে। 

লেখাটি বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ