Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আইইউবিএটি'তে কেন ভর্তি হবেন?


 

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পেরিয়ে সবার জীবনের লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। স্বপ্নের ক্যাম্পাস নিয়ে সবাই মনে নানান কল্পনা করে। কিন্তু আসন সংখ্যা সীমিত কিংবা অন্য সমস্যার জন্য সবার স্বপ্ন পূরন হয়না। তখন অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রাইভেট ভার্সিটির কথা মনে হলেই মনে পড়ে যায় ইট পাথর দিয়ে তৈরি বিল্ডিং কিংবা ছয় সংখ্যার বিশাল খরচ।

তাদের ভুল ধারণা ভাঙতে, খোলামেলা আর বড়সড় ক্যাম্পাস, গবেষণার সুযোগ, প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম, পড়াশোনার উন্নতমান, কো-কারিকুলার এক্টিভিটিজ ইত্যাদি দিয়ে সাজানো চিরসবুজ আইইউবিএটি-ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি । নীল আকাশ নিচে বকুল আর কৃষ্ণচূড়া গাছ লাগানো সবুজ ক্যাম্পাস প্রকৃতি আর প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনের এই ক্যাম্পাস দেখে আপনাকে প্রেমে পরাতে বাধ্য করাবে। এই  সবুজ ক্যাম্পাস ঢাকা  উত্তরার ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত।


আইইউবিএটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে।দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন করে পেশাদারি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিম উল্লাহ মিয়ান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০২০’ অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়। আর বিশ্বের ৮৫টি দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটি’র অবস্থান ২৫৭তম। টানা দ্বিতীয়বারের মতো সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেয়েছে  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০ এর ফলাফল প্রকাশ করেছে।

উচ্চশিক্ষার বিস্তা্র ও বিকাশের লক্ষ্যে এ আইইউবিএটিতে স্নাতক পর্যায়েঃ

বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে।

লক্ষ্যঃ

আইইউবিএটির লক্ষ্য

১। শিক্ষা, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।

২। সামাজিক, মানবিক ও জাতির প্রয়োজনে আমাদের লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা।


আইইউবিএটি শিক্ষার্থীদের যে সুবিধা  গুলো প্রদান করে থাকেঃ


  • এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০% পর্যন্ত রয়েছে মেধা বৃত্তি। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫% স্পেশাল বৃত্তিসহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬৪টি বৃত্তি।
  • এখানে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যবীমা। প্রায় শতভাগ পুর্নকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯টি দেশের ১০৫টি নামিদামি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি। এছাড়াও বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।
  • জ্ঞান চর্চার জন্য  রয়েছে সুবিশাল লাইব্রেরি।
  • এছাড়াও গবেষনার জন্য রয়েছে ডিজিটাল ল্যাব।
  • ইবাদতের জন্য রয়েছে সুন্দর একটি মসজিদ।
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুন ।
  • ক্ষুদা মেটানোর জন্য রয়েছে দুটি ক্যান্টিন। ক্লাস এর ফাকে দিদির ক্যান্টিনের খাবার এনে দিবে বাড়তি তৃপ্তি।
ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।


আরও যেসব কারনে উচ্চশিক্ষার জন্য বেছে নিবেন আইইউবিএটি'কে-


এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একাধিক ক্লাব আছে। এর মধ্যে আছে ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, ড্রামা ক্লাব, কালচারাল ক্লাব, প্রোগ্রামিং ক্লাব,প্রোগ্রামিং ক্লাব, রোবটিক্স ক্লাব ও প্রভৃতি। তাদের মধ্যে আন্তঃডিপার্টমেন্ট প্রতিযোগিতা যেমন হয় তেমনি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাতেও আমরা অংশ নেয়।

এখানকার ক্যাম্পাস  ডিজিটালাইজড। ক্লাসরুমগুলোতে ডিজিটাল পদ্ধতির সাহায্যে পাঠদান করা হয়ে থাকে। 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়ানোর জন্য শিক্ষকেরা “গুগল ক্লাসরুম” ও নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেন । গুগল ক্লাসরুমে শিক্ষকেরা লেকচারশিটগুলো আপলোড করে দেন। কিছু বুঝতে অসুবিধা হলে বাসায় বসেও লেকচারগুলো দেখে নেয়া যায়। কখনো কখনো ইউটিউবের ভিডিও দেখিয়ে আমাদের শেখানো হয়।’ গতানুগতিক মুখস্থ করার ধারা থেকে বের হয়ে এসে কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করা যায়, সেটার চর্চা হয় ক্লাসরুমে।

শিক্ষক নিজের ইচ্ছামতো পড়াতে পারবেন না। প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দিয়ে সিলেবাস অনুযায়ী মডিউল তৈরি করে দেওয়া হয়। এই মডিউলগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলোর ওপর পাঠদানের জন্য সংক্ষিপ্ত বিবরণ দেয়া থাকে। শিক্ষক পাঠদানের সময় এই মডিউল অনুসরণ করেন; তবে এর বাইরেও অনেক আনুষঙ্গিক বিষয় পড়িয়ে থাকেন। প্রত্যেকটা লেকচারের বিষয়ের মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করে এই মডিউল তৈরি করা হয় এবং সে অনুপাতে তাকে পড়াতে হয়। এখানেও শিক্ষককে প্রশিক্ষিত করে তোলা হয়।

আইইউবিএটি তে প্রথম ল্যাংগুয়েজ ইংলিশ হওয়ায় সারাক্ষন ইংলিশে কথা বলতে হয়, এতে সবার স্কিল ডেভলপ হয়। আই উই বি এ টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সারা বছর বিভিন্ন আয়োজন লেগেই থাকে। অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন-বিষয়ক কর্মশালা হয়। কীভাবে মঞ্চে দাঁড়িয়ে অনেক মানুষের সামনে কথা বলতে হয়, সেটি শেখানোর জন্য প্রায়  প্রতি সপ্তাহে সেশন আয়োজন করে। যার কারনে পড়াশোনা শেষ করে যেকোন অনায়াসে নামিদামি কর্পোরেট জব হয়ে যায়।


প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে একজন উপদেষ্টা-শিক্ষক। পড়াশোনা, এমনকি ব্যক্তিগত সমস্যাও এই শিক্ষকের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া যায়। মনের সুস্থতার দিকেও জোর দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তো আছেই, আছেন মনোবিদও। পরীক্ষার ফল ভালো না হলে শিক্ষার্থী যেন ভেঙে না পড়েন, মনোবিদ সেদিকে নজর রাখেন। বৃত্তি নিয়ে দেশের বাইরে ‘ প্রোগ্রাম’-এ যাওয়ারও সুবিধা আছে।শিক্ষার্থী বৃত্তি নিয়ে নির্ধারিত সময়ের জন্য সেখান থেকে পড়াশোনা করে আসে। আবার ভিনদেশি এই বিশ্ববিদ্যালয় থেকেও বিদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে এখানে পড়তে আসে।’


বিশ্ববিদ্যালয়ে জীবনে চার থেকে পাঁচ বছর অনেক লম্বা একটি সময়। এই সময়ে অনেক কিছুই করা যায়। কিন্তু করতে হলে দরকার দুটি জিনিসের— নিজের ইচ্ছে আর প্রয়োজনীয় তথ্য কিংবা গাইডেন্স। ক্যাম্পাসে পা রাখলেই শিক্ষার্থীদের মন ভালো হয়ে যায়। বিশাল মাঠ, বুকভরে দম নেওয়ার সুবর্ণ সুযোগ। ক্যানটিনে প্রকৃতিকে কাছ থেকে দেখা আর চায়ের কাপে চুমুক এনে দিবে মুগ্ধকর পরিবেশ।আড্ডা জমে সর্বত্র জমে, কোথাও আড্ডার সঙ্গে যোগ হয় গান কিংবা চায়ের কাপে চুমুক। ক্লাসের ফাকে ফাকে সুযোগ মিলে শুটিং দেখার সুযোগ। সবুজ ক্যাম্পাস হওয়ার কারনে বাংলাদেশের নাটকে ক্যাম্পাস মানেই চিরসবুজ আইইউবিএটি। মনের যত দৈন্যতা আছে প্লিজ বাইরে রেখে ক্যাম্পাস ফটকের ভেতরে পা রাখুন। বিশ্বাস! ক্যাম্পাসের সবুজ আর সৌন্দর্য আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। আপনি একবার হলেও মনে মনে উচ্চারণ করবেন...

"দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দু'পা ফেলিয়া

একটি ধানের শীষের উপর একটী শিশির বিন্দু!"

ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 

 

ভর্তিপ্রক্রিয়াঃ শিক্ষার্থীদের ভর্তি করানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে আইইউবিএটি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ২.৫ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবেন। একই সুবিধা পাবেন ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ন্যূনতম ২.৫ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২ থাকা সাপেক্ষে ‘ও’ লেভেলে পাঁচটি ‘এ’, কমপক্ষে চারটিতে ‘বি’ এবং তিনটিতে ‘সি’ পাওয়া শিক্ষার্থীরা। বিস্তারিত: iubat.edu/admission 




লেখাঃ জাকিয়া তাজরিন লোপা 

শিক্ষার্থী আইইউবিএটি, ইংরেজি বিভাগ।
ব্লগার


ছবিতে আইইউবিএটি ভ্রমণঃ 

আইইউবিএটি একাডেমিক ভবন।  ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 


আইইউবিএটি প্রবেশপথ।  ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 



আইইউবিএটি মুল ভবন।  ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 



আইইউবিএটি মুল ভবন।  ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 


উন্মুক্ত স্টাডি এরিনায় একসঙ্গে ৮০০ শিক্ষার্থী গ্রুপ করে পড়াশোনা করতে পারেন।ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 




আইইউবিএটি'র শিক্ষার্থী।ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 



আইইউবিএটি'র সবুজ প্রাঙ্গনের একাংশ ও কেন্দ্রিয় শহীদ মিনার।ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 




নিজস্ব পরিবহন । ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 

আইইউবিএটি'র পুকুর ও মসজিদ।ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 

আইইউবিএটি লেমন লাইম ক্যান্টিনছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 


 

আইইউবিএটি দিদির ক্যান্টিনছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 

আইইউবিএটি ইনডোর স্পোর্টসছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 


আইইউবিএটি পাঠাগারে একজন শিক্ষার্থীছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত। 


আইইউবিএটি ল্যাবে শিক্ষার্থীরাছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।

আইইউবিএটি ল্যাবে শিক্ষার্থীরাছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।


আইইউবিএটি ল্যাবে শিক্ষার্থীরাছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।

আইইউবিএটি বিএনসিসি প্লাটুনছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।



আইইউবিএটি অডিটেরিয়ামে তাহসান এর পরিবেশনাছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।

আইইউবিএটি অডিটেরিয়ামছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।

আইইউবিএটি সবুজের স্বর্গছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।


আইইউবিএটি সবুজের স্বর্গছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।


আইইউবিএটি পুকুরছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।


আইইউবিএটি সদ্য গ্র্যাজুয়েট ছবিঃ আইইউবিএটি ফেসবুক পেজ থেকে সংগ্রহীত।

ভিডিওতে ক্যাম্পাস ট্যুর দিনঃ 










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ